Print Date & Time : 17 November 2026 Tuesday 9:39 pm

কুষ্টিয়ায় দরিদ্র নারীদের মধ্যে চাল বিতরণ

স্বেচ্ছাসেবী সংস্থা ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে গরিব, অসহায়, দুঃস্থ ১০০ জন মহিলার মধ্যে ১০ কেজি করে মোট ১০০০ কেজি চাল বিতরণ করা হয়।

গতকাল ০৪ এপ্রিল ২০২৬ ইং তারিখ রোজ শনিবার বেলা ১১ টায় স্থানীয় পেয়ারাতলায় সংস্থার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে, চাউল বিতরণ করেন। কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সিরাজুল হক, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদিন প্রধান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মুকুল খসরু, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার মনোনীত সেক্রেটারী এ্যাডঃ মুন্সি মোঃ তৌহিদুল ইসলাম। এখানে উল্লেখ থাকে যে, কুষ্টিয়া জেলা প্রশাসন এর ত্রাণ বিভাগ থেকে গত ২৫ মার্চ ২০২৬ ইং তারিখে ০১ (এক) মেট্রিক টন চাউল অনুদান হিসাবে পাওয়া যায়। আজ তা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হলো।