ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে ২৬ শে জুন শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনষ্ঠিত হয়েছে।
কুটিপাড়া মডেল মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান। সংস্থার নির্বাহী পরিচালক মো: ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আল মদিনা হজ গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর, জাস্ট ফর এডুকেশন এর চেয়ারম্যান মোঃ জামিরুল ইসলাম। লিখিত প্রবন্ধ পাঠ করেন আহত জুলাই যোদ্ধা হাফেজ মোঃ শফিউল ইসলাম। আলোচনায় অংশ নেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান, সাবেক ব্যাংক ম্যানেজার মো: আলাউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ শামসুল বারী,হাফেজ মোঃ ইসহাক খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কিশোর বিভাগের পরিচালক শেখ সানজিদ রহমান সিয়াম। সভা পরিচালনা করেন ফাহিম আহমেদ অনিক, আব্দুর রহমান সাকিব, তাসিন আরাফাত। বক্তারা বলেন, পবিত্র আশুরা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। হক ও বাতিল চিনতে হবে। আমাদেরকে সত্যের পথে থাকতে হবে। মিথ্যাকে ছেড়ে দিতে হবে। নতুন প্রজন্মকে দ্বীনের শিক্ষা দিতে হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //