Print Date & Time : 18 November 2026 Wednesday 6:22 pm

কুষ্টিয়ায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রবিবার (১৬ জানুয়ারি ২০২২) সকালে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশ কুষ্টিয়ার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার সকল সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্যরা এই মাস্টার প্যারেডে অংশ নিয়েছিলেন।

তিনি আরো বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে ড্রেস রুলস মেনে চলতে হবে। দুর্নীতি ও মাদক, হয়রানি ও নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়তে হবে। বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে হবে। সকল পুলিশ সদস্যকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রাজিবুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মো: আজমল হোসেন, সহকারী পুলিশ (সুপার মিরপুর সার্কেল), কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও(১),  জেলা বিশেষ শাখা, মোঃ শহীদুজ্জামান, রিজার্ভ ইন্সপেক্টর (আরওআই), আরআরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ।