Print Date & Time : 12 November 2026 Thursday 4:28 pm

কুষ্টিয়ায় প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলের স্মরণসভা

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ১৯৭১ সালে বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল জলিল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা আইনজীবি ভবনের সভা কক্ষে কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. হারুন অর রশীদ এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট লালিম হক।
এছাড়াও বক্তব্য রাখেন- জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক শাকিল মাহমুদ, জ্যেষ্ঠ আইনজীবি সুধীর কুমার শর্মা, জয়দেব বিশ্বাস, লালন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, সম্মিলিত সামাজিক আন্দোলনের কারশেদ আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা কমান্ড ডেপুটি কমান্ডার, বীরমুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম টুকু, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী এ্যাডঃ নিয়ামত উল্লাহ, এ্যাড. রফিকুল ইসলাম লালন, এ্যাড. সুধীর কুমার শর্মা, কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধরণ সম্পাদক এ্যাড. শাতিল মাহমুদ, বাসদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমরেড শফিউর রহমান শফি, এ্যাড. আল মুজাহিদ মিঠু, এ্যাড. সুব্রত চক্রবর্তী, লেখক ও কবি মুনশী আবু সাঈদ, কনক চৌধুরী,ডাঃ তাজউদ্দীন আহমদ,শাহাবুদ্দিন আহামেদ, এ্যাড. আবুল হাসেম, এ্যাড. আব্দুল ওয়াদুদ, ব্লাস্ট কুষ্টিয়ার সমন্বয়ক এ্যাড. শংকর মজুমদার, সাজেদুল ইসলাম, প্রফেসর এম এ রফিক, বীরমুক্তিযুদ্ধা মাসুদুল আলম শেলী, প্রয়াত আব্দুল জলিল এর ছেলে সুমন ও ভাগ্নে সজিব আহমেদ, এস এস রুশদী, সভাটি পরিচালনা করেন এ্যাড. জয়দেব বিশ্বাস।
স্মরণসভায় আলোচকরা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল জলিল স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও পরিবারের আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন।