Print Date & Time : 12 November 2026 Thursday 5:11 pm

কুষ্টিয়ায় ফের আলোচনায় নতুন ৩ কোটি টাকার দুর্নীতি!

কুষ্টিয়া প্রতিনিধি:
সিভিল সার্জন অফিসে ৩০ কোটি টাকার নিয়োগ কেলেঙ্কারির পর এবার কলেজ মোড়ের দোকান দখল নিয়ে ৩ কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে।

ইতি মধ্যে ইট নিয়ে আসা হয়েছে এবং রাতের আঁধারে দোকান ঘর নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

কুষ্টিয়া জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি করা ৩০ কোটি টাকার সিভিল সার্জন অফিসের নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরও একটি দুর্নীতির অভিযোগ নিয়ে জেলা জুড়েই নতুন করে আলোচনা মালোচনা শুরু হয়েছে কুষ্টিয়া শহরের কলেজ মোড় নতুন করে দোকান ঘর বসানো নিয়ে এবং অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে ৩ কোটি টাকার লেনদেনের বিষয়টি।

জানা গেছে, শহরের ভয়াবহ যানজট নিরসনের অংশ হিসেবে কিছুদিন আগে কলেজ মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে জেলা প্রশাসন। কিন্তু অভিযোগ উঠেছে ডিসি অফিসে প্রায় ৩ কোটি টাকার লেনদেনের পর পুনরায় ওই জায়গায় দোকান বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, যানজট নিরসনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এখন অর্থের বিনিময়ে ভেস্তে যাচ্ছে। স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে এই অবৈধ স্থাপনাকে বৈধতা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে এলাকাবাসীর একাংশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এই অবৈধ দখলদারদের প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আমরা একজোট হয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামব।

প্রসঙ্গত, কুষ্টিয়া শহরের যানজট নিরসনে এই এলাকা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। তাই এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।