Print Date & Time : 14 November 2026 Saturday 11:04 pm

কুষ্টিয়ায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জার্নি for light foundation এর আয়োজনে ও কুষ্টিয়ার ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা এর সার্বিক ব্যবস্থাপনায় ১৩ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী এর নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইমাম গাজ্জালীর চেয়ারম্যান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক জনাব আলহাজ্ব মোঃ আজিজুল হক।
স্বাগত বক্তব্য রাখেন জার্নি ফর লাইট ফাউন্ডেশন এর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক, লেখক গবেষক জনাব মোঃ আব্দুর রব শিকদার। ইতিপূর্বে বই পড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মোহাম্মদ আজমির রহমান কে ১৫ শত টাকা, দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ আবদুর রহমান সাকিব কে ১০০০ টাকা, তৃতীয় স্থান অধিকারী মোঃ রোহান আহমেদকে ৫০০ টাকা, মোহাম্মদ জাফর শরীফ জোহাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কিশোর বিভাগের পরিচালক শেখ শানজিদ রহমান সিয়াম। আজ শুক্রবার যারা প্রতিযোগিতায় অংশ নিল তাদের পুরস্কার প্রদান করা হবে আগামী ১৬ ই ডিসেম্বর ইনশাআল্লাহ।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //