Print Date & Time : 19 November 2026 Thursday 4:22 am

কুষ্টিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে নিজ দলীয় নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আরেক বিএনপি নেতা। 

কৃষি কম্বাইন্ড হারভেষ্টার সমিতি’র ছবিকে দলীয় ছবি বলে অপপ্রচার বন্ধের দাবীতে এ সংসাদ সম্মেলন করেছে উপজেলার বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা। 

শনিবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও মিরপুর উপজেলা কম্বাইন্ড কৃষি হারভেষ্টার সমিতি’র সভাপতি মাসুদুল হক খান মাসুদ। 

এসময় তিনি বলেন, মিরপুর উপজেলা কম্বাইন্ড কৃষি হারভেষ্টার সমিতি অনুমোদনের সময় ২০২৩ সালের ৩১ জুলাই তৎকালীন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সাথে কমিটির সকল সদস্যদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করি। সে সময় কমিটি অনুমোদনের উপরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশ করে। কিন্তু সেই ছবি এখন আমার রাজনৈতিক প্রতিপক্ষ (বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক) বিভিন্ন ভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাকে হেয় করছে। সেই সাথে আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। যে ছবি তারা ব্যবহার করছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি ছবি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম কটা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু প্রমুখ।

এসময় মিরপুরে কর্মরত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ সেপ্টেম্বর ২০২৪