Print Date & Time : 13 November 2026 Friday 2:07 am

কুষ্টিয়ায় বিশ্ব পোলিও দিবস পালিত

কুষ্টিয়ায় রোটারি ক্লাব অব কুষ্টিয়া বিশ্ব পোলিও দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ক্লাবের ৪০৮তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সকালে বর্ণাঢ্য র‍্যালি কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস হয়ে শহর প্রদিক্ষণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম রনি, চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আশরাফউদ্দিন নজু, চার্টার সেক্রেটারি রোটাঃ ফরহাদ আলী খান, ক্লাবের সেক্রেটারি ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ সাব্বির আল আনছারী, কোষাধ্যক্ষ রোটাঃ মোঃ শাহিন উদ্দীন, এডিটর রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমান, সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটাঃ পিপি মোঃ আকাম উদ্দীন, পার্টনার-ইন-সার্ভিস কমিটির চেয়ার রোটাঃ পিপি এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ার রোটাঃ জয়নাল আবেদীন, রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, রোটাঃ রোকনুজ্জামান নান্টু, রোটাঃ গোপা সরকার, রোটাঃ শাহিনুর রহমান শাওন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুষ্টিয়া জেলা শাখার সদস্য হারুন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, এই বিধ্বংসী রোগ থেকে প্রতিটি শিশুকে রক্ষা করার জন্য পোলিও টিকাদানের তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৪ অক্টোবর সারা বিশ্বে, বিশেষত রোটারি পরিবারে, বিশ্ব পোলিও দিবস উৎসাহ ও উদ্দীপনার সাথে পালন করা হয়।