নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় রোটারি ক্লাব অব কুষ্টিয়া বিশ্ব পোলিও দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে গতকাল সকালে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাঃ মোঃ আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ সাব্বির আল আনসারী, চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আশরাফউদ্দিন নজু, চার্টার সেক্রেটারি রোটাঃ ফরহাদ আলী খান, সেক্রেটারি রোটাঃ জোবায়েদ রেজা, রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমান, রোটাঃ পিপি হাজী মোঃ রফিকুল আলম টুকু, রোটাঃ মোঃ আকাম উদ্দীন, রোটাঃ ফখরুল আলম মিলন, রোটাঃ এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, রোটাঃ আবু হাসান লিটন, রোটাঃ জাহিদ চৌধুরী, রোটাঃ ডাঃ বিশ্বনাথ পাল, রোটাঃ মোঃ রোকনুজ্জামান নান্টু প্রমুখ। র্যালি শহর প্রদিক্ষণ করে কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটে এসে শেষ হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //