Print Date & Time : 14 November 2026 Saturday 7:54 am

কুষ্টিয়ায় ব্যবসায়িকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মেসার্স মালিথা ট্রেডার্সের সত্ত্বাধিকারী বশির আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে মেসার্স মালিথা ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে হাকিম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঈশিতা আকতার কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) ধারায় মেসার্স মালিথা ট্রেডার্সের মালিক বশির আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।