কুষ্টিয়া মডেল থানা পুলিশ গতকাল দুপুর আড়াই টার দিকে হাউজিং এলাকাধীন রবিউল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৮ হাজার ৫’শ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর এর নির্দেশে গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই কাজি শামসুল আলম অভিযান চালিয়ে কুমারখালী চর চাপড়া গ্রারেমর আতিয়ার রহমানের ছেলে রবিউল (২৬) কে তল্লাশি করে তার নিজ হাতে থাকা দুইটি ওষুধের কার্টুনের মধ্যে ৮ হাজার ৫’শ পিচ ট্যাপেন্টাডলসহ আটক করে।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে