Print Date & Time : 12 November 2026 Thursday 12:50 pm

কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রদের ইউনিফর্ম ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি ।।পবিত্র আশুরা উপলক্ষে কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং এর  আয়োজনে মঙ্গলবার হামদ্, নাত, ইসলামী সংগীত ও কারবালার ইতিহাস বিষয়ক বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা  ও লিল্লাহ বোডিং এর সাধারণ  সম্পাদক ইবির ডিপুটি রেজিস্টার আহসানুল হক হাসান।

এতে বিশেষ অতিথি ছিলেন পৌর কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার সহ- সভাপতি ও দৈনিক দেশতথ্য পত্রিকার নির্বাহী সম্পাদক মোমেছুর রহমান,  কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার সহকারী মূহতামিম হাফেজ মুফতি হাবিবুর রহমান, শিক্ষক  হাফেজ আবু  সাঈদ, হাফেজ মাওলানা এনামুল কবির, কারী হাবিবুর রহমান ও কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের মুয়াজ্জিন তাওহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা  ও লিল্লাহ বোডিং এর মহূতামিম মুফতি হবীবুল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়াও অনুষ্ঠানে  ছাত্রদের বিনামূল্যে  ইউনিফর্ম বিতরণ করা হয়।  

অনুষ্ঠান শেষে মাদ্রাসার সকল ছাত্র,  শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা দেশের কল্যাণ ও সকল কবর বাসীর শান্তি কামবায় আল্লাহ পাকের দরবারে দোয়া করেন।

আর//দৈনিক দেশতথ্য//১০ আগষ্ট-২০২২