Print Date & Time : 15 November 2026 Sunday 1:57 pm

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার কুমারখালীতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১টা ১০ মিনিটে কুমারখালী থানাধীন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের সৈয়দ মাসউদ রুমি সেতুর টোল প্লাজার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. রাহুল ইসলাম (২১) ও মো. সুমন ইসলাম (১৯) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, মাদক বিক্রির ২ হাজার ৫৭০ টাকা, একটি রেজিস্ট্রেশনবিহীন Apache RTR 160 সিসি মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।

আটক রাহুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সরকারপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং সুমন ইসলাম একই এলাকার আবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।