Print Date & Time : 17 November 2026 Tuesday 9:24 pm

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গত ৩০ জানুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের জামালপুর গুচ্ছগ্রামের ফাকা মাঠের মধ্য অবৈধ বিদেশী পিস্তল ও গুলি নিজ হেফাজতে রেখে অবস্থান করার সময় দৌলতপুর উপজেলার মাদাপুর গ্রামের মোঃ ইতিহাস হোসেনকে গ্রেফতার করেছে।

এই ঘটনায় দৌলতপুর থানায় মোঃ ইতিহাস হোসেন এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। যার নং-৫১ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২২। উক্ত মামলায় ২৬ জুন ২০২২ ওই আসামি জামিন পেয়ে পলাতক হয়। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়ার আভিযানিক দল ১৭ এপ্রিল/২৪ ওই আসামীকে দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//১৭এপ্রিল ২০২৪//