Print Date & Time : 12 November 2026 Thursday 2:07 pm

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ১৬ ফেব্রুয়ারি ১১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পশ্চিম লাহিনীপাড়া গ্রামে” মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ওই অভিযানে ০৩ বোতল ফেনসিডিল, যার মূল্য- ৩,০০০/- (তিন হাজার) টাকা, মোবাইল ফোন-০১ টি, সিম-০১ টি সহ ০১ জন আসামী মোঃ মিলন হোসেন (৩০), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, সাং- কালিকাতলা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এবি//দৈনিক দেশতথ্য//১৬.০২.২০২২//