কুষ্টিয়া প্রতিনিধি:
কুর্ষ্টিয়ায় স্কুল শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেধা’র উদ্যোগে শহরাঞ্চলের ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কর্মশালা হলরুমে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালাহ উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি অতি: জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব মো: ইউনুছ আলী এবং স্পন্সর আমিন সার্জিক্যালের স্বত্ত্বাধিকার সালমা খানম উপস্থিত ছিলেন।
এসময় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ, ক্রেষ্ট ও পুরষ্কার তুলে অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেধা’র সদস্য সচিব শামীম আহমেদ।
এসময় নারী শিক্ষায় উৎসাহ বিষয়ক এই সা:জ্ঞান প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান নিরীক্ষক ও মেধার সদস্য কেএসএম মিনাপাড়া কলেজের সহকারী অধ্যাপক কার্তিক কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব মো: ইউনুছ আলী বলেন, ‘কেবল মাত্র শ্রেনীকক্ষ ও নির্ধারিত পাঠ্যপুস্তুকের পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলেই একজন শিক্ষার্থীর পরিপূর্ন মেধার বিকাশ হয়না। সহপাঠক্রমিক শিক্ষা হিসেবে এজাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা অধিকতর উদ্যোমী হয়ে উঠে।
আয়োজনে মেধার সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালাহ উদ্দিন বলেন, ‘একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন হিসেবে ‘মেধা’ বছর ব্যাপী শিক্ষার্থীদের মানোন্নয়নে নানা কর্মসূচী পালন করা ছাড়াও অদম্য মেধাবী অসচ্ছল শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পড়ে সেবিষয়েও নানামুখী সহায়তা করে থাকে। মেধা’র কর্মসূচীর সাথে সংযুক্ত হয়ে ইতোমধ্যে অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠেছে এবং সমাজের নানা ক্ষেত্রে তারা নিজ নিজ অবস্থান থেকে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন।