জাহিদ হাসানঃ
তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছেন কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)।
গতকাল শনিবার (১০শে জানুয়ারি) বিকেল ৪টায় কুষ্টিয়ার ভেড়ামারা আলিম মাদরাসা মাঠে উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
‘বিশুদ্ধ সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম’- স্লোগানকে ধারণ করা এই সংগঠনটি
কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার।
খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক আরশেদ আলী, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, ভেড়ামারা বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, আলিম মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রবিউল ইসলাম কবি আশরাফুল ইসলাম চাঁদ, শাহিনুর হালিম, মাওলা বক্স, কবি ও আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, নুরুল ইসলাম নুরু , ফিউচার ব্রাইট মডেল স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হক, ভেড়ামারা গোল্ডেন স্টার চাইল্ড হোম স্কুলের পরিচালক ও কবি আমেনা খাতুন, কবি তরিকুল ইসলাম তারিক, কবি আফসানা তানিয়া অপু, সাংবাদিক জাহিদ হাসান, মাসুদ রানা, জাহাঙ্গীর খান, কবি মোঃ ফরিদ সুলতান মাহমুদ ও মোঃ আব্দুল্লাহ প্রমুখ।