Print Date & Time : 13 November 2026 Friday 7:43 pm

কুষ্টিয়ায় সাদাছড়ি নিরাপত্তা দিবসের আলোচনা সভা

সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। 

দিসবটি উপলক্ষে রবিবার (১৫ অক্টেবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা শারমিন আক্তার।

তিনি বলেন, আপনারা কখনই নিজেদের অসহায় মনে করবেন না। সকলের মত আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে, এজন্য সরকার নানামূখি কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব অনেক।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পার্থ প্রতিম শীল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা শামীম রেজা প্রমুখ। 

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করেন। 

আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অত্যাধুনিক স্মার্ট সাদাছড়ি ও হেয়ারিং মেশিন বিতরণ করা হয়।

এরআগে ‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৫,২০২৩//