Print Date & Time : 15 November 2026 Sunday 10:04 pm

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে মিরপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কোরআন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মজিবুল হক, মিরপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী
মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানাকে বদলি করা হয়েছে। তবে তার পরিবর্তে এখানে কাউকে পদায়ম করা হয়নি। সাব রেজিস্ট্রার মাহফুজ রানার বদলি আদেশ প্রত্যাহার অথবা নতুন সাব রেজিস্ট্রার পদায়ন পর্যন্ত তাকে দায়িত্বে বলাহ রাখার দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা মিরপুর উপজেলায় যোগদান করেন ২০২৪ সালের ১০ মার্চ। এরপর চলতি বছরের ২৬ অক্টোবর শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বদলির আদেশ হয় তার।
উল্লেখ্য, তিনি ৩৭ তম বিসিএস থেকে আইন ও বিচার বিভাগের নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই গণপূর্তের মাধ্যমে কার্যালয়ের পরিবেশ উন্নত সহ ইনোভেটিভ নানা উদ্যোগ নেন। এর মধ্যে অন্যতম হলো আগত সেবা প্রার্থীদের জন্য অপেক্ষাগার নির্মাণ করেন। এখানে আবাল বৃদ্ধ বণিতা বসার স্থানসহ নিরাপদ সুপেয় ফিল্টার্ড পানি, নিরাপদ স্তন্যদান, নামাজের জায়গাসহ বই পাঠের সুবিধা ভোগ করবেন।
এছাড়াও দলিল দস্তাবেজ রাখার জন্য সিলিং এটাচড হ্যাংগিং স্টোরেজ তৈরি করেন। পাশাপাশি মহিলা স্টাফদের জন্য ডে-কেয়ার কাম প্রেয়ার রুম নির্মাণ করেন। সেবা সহজ করতে তিনি ডিজিটাল সিরিয়াল সিস্টেম চালু করেন। এতে কোন ভিড় ছাড়াই সেবাপ্রার্থীরা তাদের সময় মতো রেজিস্ট্রি সম্পাদন করতে পারছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //