Print Date & Time : 18 November 2026 Wednesday 7:43 pm

কুষ্টিয়ায় স্তন ও জরায়ু ক্যান্সার পরীক্ষা

রোটারি স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিকভাবে সনাক্তকরণ প্রোগ্রামের আওতায় বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা করা হয়।

গতকাল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্রাক মাইক্রোফাইনান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা, সেইভ লাইফ ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব কুষ্টিয়ার আয়োজনে এই প্রকল্প বাস্তবায়িত হয়। মহিলাদের স্ক্রিনিং করেন ডাঃ তানজিমা সিদ্দিকা ও ডাঃ শারমিন সুলতানা শেফা।

প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেন রোটারি ক্লাব অব ঢাকার প্রাক্তন সভাপতি রোটাঃ মেজর (অবঃ) খন্দকার বদরুল হাসান, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি, আইপিপি রোটাঃ কে এম রুয়াইম রাব্বি, এডিটর রোটাঃ মোঃ ওবাইদুর রহমান, রোটাঃ শাহিনুর রহমান শাওন, সোহেল রানা মামুন, ব্র্যাক কুষ্টিয়ার আঞ্চলিক সমন্বয়ক হিমাঙ্কর মন্ডল, ব্র্যাক সমন্বয়ক মহাদেব দাস, ব্র্যাক সমন্বয়ক মোঃ আব্দুর রহিম, ব্র্যাক স্বাস্থ্যকর্মী শামীমা আক্তার ও ব্র্যাক স্বাস্থ্যকর্মী তাসলিমা খাতুন।