Print Date & Time : 12 November 2026 Thursday 10:14 pm

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়া সদরের কান্তিনগর বোয়ালদহ গ্রামে ওমর আলী (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহতের মেয়ে বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ মে রাত ০২:১৫ মিনিটে মিরপুর থানার শামুখিয়া গ্রাম থেকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাজা মল্লিক (৪২), পিতা-সবুর মল্লিক, সাং-বোয়ালদহ, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। ধৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।           

 এবি//দৈনিক দেশতথ্য//মে ২৬,২০২৩//