Print Date & Time : 12 November 2026 Thursday 12:13 pm

কুষ্টিয়ার রাস্তা দখল করে তৈরী হচ্ছে বহুতল ভবন: পৌরসভা কর্তৃপক্ষ নির্বিকার

কুষ্টিয়া পৌরসভার গায়ে লাগানো ১ নং ওয়ার্ড গিরিজানাথ মজুমদার বাইলেনে  রাস্তার সিমানা নির্ধারন না করে রাস্তার জাইগা দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে!

সরেজমিনে জানা গেছে, পৌরসভার ১নং ওয়ার্ডে আমেরিকা প্রবাসী আব্দুল মমিন বিশ্বাস পৌর কর্মকর্তাদের ম্যানেজ করে এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন। এর ফলে রাস্তার প্রস্ততা এতটা কমে গেছে যে, ওই রাস্তায় একটি প্রাইভেট কার বা দুইটা রিক্সা ঢুকলে বের হওয়া একদম অসম্ভব !

এছাড়াও রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, রাস্তাটি খানাখন্দকে ভরা। শুস্ক মৌসুমেও পানিতে ভরপুর থাকে! এ বিষয় নিয়ে এলাকাবাসী এবং কুষ্টিয়া পৌরসভার বর্তমান প্যানেল মেয়র সহ ইন্জিনিয়র সার্ভেয়ার সহ অন্যান্য কর্তা বাবুদের নিয়ে সিমানা নির্ধারনের জন্য একাধিকবার শালিশ বৈঠক মাপঝোক হলেও অজ্ঞাত কারনে আজও কোন সমাধানের মুখ দেখছেন না এলাকাবাসি ! ফলে চরম দূর্ভগের শিকার হচ্ছেন তারা প্রতিনিয়ত ! 

সুত্রে প্রকাশ, শুধু মাত্র একটি বাড়ি রক্ষা করতে পৌরসভার সার্ভেয়ার মান্নান সহ কতিপয় দূর্ণীতিবাজ অসাধু কর্মকর্তা ও আমেরিকান প্রবাসী আব্দুল মমিন বিশ্বাস অর্থের বিনিময়ে এহেন কাজ করেছেন বলে জানা গেছে ! 

এ বিষয়ে ওই এলাকার একজন বাসিন্দা বলেন, পৌরসভার বুকের মধ্যে এই ১ নং ওয়ার্ড আর সেখানে দীর্ঘদিন ধরে ৭ তলা পর্যন্ত বহুতল নির্মাণ করে ফেললো অথচ রাস্তার সিমানা নির্ধারনের পূর্বেই ,এটা কি করে সম্ভব?  কি ভাবে রাস্তার জাইগা দখল করে বাড়ি নির্মাণ হলো?  শুধু তাই নয় আমরা বছর মাস গেলে ট্যাক্স ভ্যাট সহ বিভিন্ন কারনে হাজার হাজার টাকা পৌরসভাকে দিচ্ছি বিনিময়ে সকল কাংখিত পৌর সেবা থেকে বঞ্চিত আমারা! আমাদের এই ১ নং ওয়ার্ডে আজও রাস্তা নির্মাণ ড্রেনেজ ব্যবস্থা কিছুই হয়নি, অথচ পৌরসভা থেকে দুরত্ব মাত্র ১/২ শত গজ , এই ওয়াডে প্রতিটা রাস্তাতে পানি জমে আছে ,মেন রাস্তার পকেট রোডে সম্প্রতি রাস্তা তৈরি কাজ চলছে অথচ ড্রেন নেই,,আবার যারা তাদের সন্তুষ্ঠ করতে পারছে তাদের সামনে ড্রেন করে দিচ্ছে এখানে আপনি কি বলবেন সম্পুর্ন অপরিকল্পিত ভাবে কাজ করছে যা শুধু অসাধু ব্যাক্তিদের পকেট ভরছে প্রয়োজনিয় যথার্থ কাজ হচ্ছে না সরকারের হাজার হাজার কোটি টাকা পানিতে যাচ্ছে অন্যদিকে পৌরসভার কতিপয় অসাধু ব্যাক্তিদের পকেট ভরছে,, ওয়ার্ডের পকেট রাস্তা যেটা নির্মান হচ্ছে সেখানে ড্রেনেজ ব্যবস্থা নেই!  আবার যখন ড্রেন করবে তখন রাস্তা ভাঙ্গবে এই ভাবে চলছে পৌরসভার কাজ ! ফলে তদন্ত সাপেক্ষে সিমানা নির্ধারন করে উক্ত বহুতল ভবন সহ রাস্তা নির্মানের জোড় দাবী জানাচ্ছি পৌর পিতার কাছে ৷

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৫, ২০২২//