Print Date & Time : 16 November 2026 Monday 12:29 pm

কুষ্টিয়ার সানআপ স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

কুষ্টিয়ার সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়োছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ডিরেক্টর এ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর রোটাঃ মোঃ ওবাইদুর রহমান ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ আলী তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েট প্রিন্সিপাল কে এ এম রুয়াইম রাব্বি।

পিঠা উৎসবে ১২টি স্টলে ১৭ পদের পিঠা পরিবেশিত হয়। অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।