Print Date & Time : 16 November 2026 Monday 9:47 am

কুষ্টিয়া অন্য ব্রান্ডের চাল করায় জরিমানা

কুষ্টিয়ার খাজানগরে অন্য ব্যান্ডের চাউল প্রস্তুত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। শনিবার দুপুরে খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ও জেলা খাদ্য অফিসের সহযোগীতায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নিজের মিলে অন্য ব্যান্ডের চাউল প্রস্তুত করার অপরাধে মেসার্স গ্রাম সরকার অটো রাইচ মিলকে ৫০ হাজার ও ভিআইপি অটো রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//