Print Date & Time : 17 November 2026 Tuesday 9:36 am

কুষ্টিয়া চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার :

দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ‘এ’ গ্রুপের নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে ১২টি পরিচালকের পদে ২১ জন প্রতিদ্বন্দ্বি ছিলেন। ১৮৯৯ জন ভোটারের মধ্যে ১৫১৪ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোঃ ফুয়াদ রেজা ফাহিম। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১২৬৪। অন্যান্যদের মধ্যে মোঃ আখতারুজ্জামান কাজল মাজমাদার পেয়েছেন ১২৩০ ভোট। হাজী মোঃ মেজবার রহমান ১০৩৯ ভোট, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ ৯৬৬, জিহাদুজ্জামান ৯৫৮, শাহাবুদ্দিন ৯১২, হাজী রবিউর রহমান ৯০১, প্রকৌশলী সাইফুল আলম মারুফ ৮৯২, উত্তম সাহা ৮৮২, এস এম আলমগীর আলম ৮৭৪, ইমরান হোসাইন ৮৭৩, হামিদুর রহমান ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এই নির্বাচনে বিজয়ী পরিচালকদের মেয়াদ এক বছর।

বি//দৈনিক দেশতথ্য //