Print Date & Time : 11 November 2026 Wednesday 3:14 pm

কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সভা কুষ্টিয়া কালেক্টরেট ভবনে গতকাল অনুষ্ঠিত হয়।

ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কুষ্টিয়া মোঃ তৌহিদ বিন হাসানের পক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক, কুষ্টিয়া (রাজস্ব) জাকির হোসেন।

আলোচ্যসূচি অনুযায়ী সভার কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সিরাজুল হক। সভার শুরুতে কার্যকরী পরিষদের সদস্য এ্যাডঃ লিয়াকত আলী ও যুগ্ম সম্পাদক মোঃ ওবাইদুর রহমানের মাতা সবুরন নেছা ইন্তেকাল করায় এক শোকপ্রস্তাব গৃহীত হয়। তাদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেন কার্যকরী পরিষদের সদস্য খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ আশরাফউদ্দীন নজু, যুগ্ম সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তোফায়েল হোসেন রিপন, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ গাজী মোঃ গোলাম মোস্তফা, হাসান জামান জাকির, অধ্যক্ষ মোঃ আব্দুল হাই প্রমুখ। সভায় দরিদ্র ও মেধাবী ৪০ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //