কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জিলা স্কুলের মেধাবী ও অসচ্ছল ৪০ জন ছাত্রের মাঝে প্রতি বছরের মত এবারও এসএসসি পরীক্ষার ফরম পূরনের অর্থ প্রদান করা হয়েছে।
আজ ১৬ নভেম্বর সোমবার স্কুলের হলরুমে এই অর্থ প্রদান করা হয়।
কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৬৬ সালের এসএসসি ব্যাচের সাবেক ছাত্র শরফুদ্দিন আহমেদ, মমিনুল আজম, আবু ফাতেহ, আবুল হাশেম ও আশরাফ উদ্দিন নজু এর অর্থায়নে আনন্দঘণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়ার বিশিষ্ট সমাজ সেবক জনাব হাজী আশরাফ উদ্দিন নজু।
প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ,১৯৬৬ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার মোঃ আবুল হাশেম। এসময় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মোঃ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুলের সহকারি শিক্ষিকা নার্গিস পারভীন। এবছর মোট ৪০ জন ছাত্রকে ২,৪০০/= টাকা হারে মোট ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা প্রদান করা হয়। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে আজ ১০ বছর যাবত ১৯৬৬ সালের ব্যাচের সাবেক ৪-৫ জন ছাত্রের উদ্যোগে নগদ অর্থ ও স্কুলের ড্রেস তৈরি করে দেয়া হয়। বক্তারা বলেন, আমরা আশা করব যে, এই স্কুলের লেখাপড়ার রেজাল্ট যেন খুব ভালো হয়। ছাত্রদের কাছ থেকে আমরা আশা করি তোমরা ভালো মানুষ হও। তোমরা একদিন বড় হয়ে আমাদের মত দান করবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //