Print Date & Time : 18 November 2026 Wednesday 6:42 am

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্মবিরতিতে কর্মচারীরা

কুষ্টিয়া প্রতিনিধি: নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্মচারীর ২ ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ।

আজ রোববার ২ ফেব্রুয়ারি হাসপাতাল চত্বরে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত পুনরায় মঙ্গলবারও একই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত কর্মচারীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বেতন কমিশনের রিপোর্ট সরকারের হাতে জমা হলেও গেজেট প্রকাশ নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি উপদেষ্টার মন্তব্য এই সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না কর্মচারীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে।
তাদের অভিযোগ, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে, অথচ সরকার তাদের ন্যায্য দাবি পূরণে গড়িমসি করছে।