Print Date & Time : 14 November 2026 Saturday 4:28 am

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচারণা

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা তথ্য অফিস কর্র্তৃক বর্ষা মৌসুমে সাপের কামড় ও উপদ্রপ, ডেঙ্গু ও ডায়রিয়ারোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে কুষ্টিয়া জেলা তথ্য অফিস।

এ প্রচার কার্যক্রমের অংশহিসেবে সড়কে মাইকিং, চলচ্চিত্র প্রদর্শনী, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বর্ষা মৌসুমে বিশুদ্ধ পানির ব্যবহারে পানি ফুটিয়ে, বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবহার, পুকুর বা নদীর পানি খাওয়া থেকে বিরত থাকা, বজ্রপাত হতে রক্ষায় খোলা মাঠে অবস্থান না করা,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা,গাছের নিচে অবস্থান না করা, ধাতব বস্তু এড়িয়ে চলা, পাকা বাড়ীতে বা ছাদের নিচে অবস্থান করা, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে ছাদে, ফুলের টবে, পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা, পাত্রে জমে থাকা, ফ্রিজের তলা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অবশ্যই অপসারণের গুরুত্ব, সাপের কামড় ও উপদ্রব রক্ষায় ঝোপঝাড় পরিষ্কার, মাটির গর্ত বন্ধকরণ, কার্বলিক এেিডর ব্যবহার, সাপে কামড়ালে ওঝা বা কবিরাজের নিকট না যেয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশনাসহ সরকারের সতর্কবার্তা এবং প্রয়োজনীয় নির্দেশনা সাধারণ জনগণের নিকট পৌছে দিতে এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার বিষয়ে জেলা তথ্য অফিস ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //