Print Date & Time : 12 November 2026 Thursday 11:10 am

কুষ্টিয়া র‌্যাবের হাতে মাদক কারবারী গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সনিয়ির এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি দল গত ৩১ মে ২০২২ ইং তারিখ রাত ০৯:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ পুর্ণবাবুর ঘাট এর দক্ষিণ দিকে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান করে। উক্ত অভিযানে ৪৭ পিস ইয়াবা, যাহার মূল্য আনুমানিক-২৩,৫০০/- (তেইশ হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০২টি, সীম কার্ড-০৪টি এবং নগদ ২,৯৪০/- টাকা সহ ০১ জন আসামী মোঃ রুবেল আহমেদ (৩৩), পিতা-খন্দকার শহিদুল ইসলাম, সাং-চিথলিয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। 

এবি//দৈনিক দেশতথ্য// জুন ০১,২০২২//