কুষ্টিয়া লেডিস ক্লাবের নবাগত সভাপতি গত বুধবার ক্লাব সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সহধর্মিণী ক্লাব সভাপতি তানজিনা গালিব তন্বী’র লেডিস ক্লাবে শুভাগমন উপলক্ষ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া লেডিস ক্লাবের নবাগত সভাপতি তানজিনা গালিব তন্বী বলেন, ক্লাব মানে শুধু আড্ডা আর গল্পের জায়গা নয়। এখান থেকে অসহায়, দুঃস্থ নারীদের পাশে দাঁড়াতে হবে। বেকার ও কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন সহ নানাবিধ সহযোগীতা দিয়ে কর্মমুখী করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মায়ের বিকল্প নেই। সেই জায়গা থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
এসময় কুষ্টিয়া লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক শিল্পী দাস, সাহিত্য ও প্রচার সম্পাদক আফরোজা আক্তার ডিউ সহ নির্বাহী পরিষদ নবাগত সভাপতির হাতে ক্লাবের প্রকাশিত স্মরণিকা ‘সারথী’ তুলে দেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১০,২০২৩//