Print Date & Time : 14 November 2026 Saturday 5:26 am

কুষ্টিয়া সীমান্তে ২৩ লাখ টাকার চোরাই মাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানির মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রাতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

একই দিনেমাঠপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৫ বোতল মদ ও ১০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে বুধবার ৫৭ বোতল স্কাফ সিরাপ এবং বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫ টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এছাড়াও একই দিন ১৯ বোতল মদ ও ৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

বিজিবি পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //