নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ১৩ অক্টোবর ২০২১ ইং তারিখ সময় রাত ১১.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌরহাস আদর্শপাড়া (নাজিম মোড়) সাকিনস্থ জনৈক ডাঃ সাফায়েত উল্লা’র দ্বিতল বিশিষ্ট পাকা বাসভবনের সামনে পাকা রাস্তার পার্শ্বে’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অ্যালকোহল- ১৭.৮৮ লিটার, যাহার মূল্য আনুমানিক ৭৭,৪৮০/- (সাতাত্তর হাজার চারশত আশি ) টাকা ও মোবাইল ফোন-০১ টি, সীমকার্ড-০২ টি সহ ০১ জন আসামী মোঃ রিপন ভুইয়া (২৭), পিতা- লুৎফর ভুইয়া, সাং- পুখুরিয়া(পুর্বপাড়া), থানা- ভাঙ্গা, জেলা-ফরিদপুর”কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Print Date & Time : 15 November 2026 Sunday 12:51 pm