Print Date & Time : 19 November 2026 Thursday 11:43 am

কুষ্টিয়ায় আশুরার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে গতকাল ২৮ জুলাই শুক্রবার বাদ আছর সদর উপজেলা মডেল মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কামরুল ইসলাম চৌধুরী, ব্যাংকার মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য হাজী মুহিতুল ইসলাম।

সভাপরিচালনা করেন সেক্রেটারি শাহেদুল হক শিমুল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ রাজন বিশ্বাস। উক্ত সভায় সংস্থার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আওয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৯ জুলাই ২০২৩