Print Date & Time : 17 November 2026 Tuesday 1:03 pm

কুষ্টিয়ায় কম্পিউটার সমিতির কমিটি গঠন

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তির সর্ববৃহৎ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতি (বি সিএস) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল শহরের খেয়া রেস্তরাঁয় এক অনুষ্ঠান শেষে   কুষ্টিয়া জেলা শাখার সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। 

সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক বাবু অজয় সুরেকা  (সুরেকা এন্টারপ্রাইজ) সদস্য সচিব : এ.এম.এম রোকনুজ্জামান (এ্যারিস্টো কম্পিউটারস)। অন্যান্য সদস্যরা হলেন মো: মহররম আলী (কম্পিউটার ক্লিনিক চুয়াডাঙ্গা), সাইদুল ইসলাম (এভারগ্রীন কম্পিউটার),  কাজী জিয়াউল আলম (ডিজিটাল কমিনিউকেশন নেটওয়ার্ক), মো: জাহিদুল ইসলাম রনি (কম্পিউটার স্পেস ইনিস্টিউট), মো: আবদুল মমিন (ট্রাস্ট কম্পিউটারস)।

কুষ্টিয়ার আইসিটি শিল্পের উন্নয়ন, বিকাশ ও শৃঙ্খলা আনা অয়নের উদ্দেশ্যে কুষ্টিয়ার প্রায় সকল বিসিএস সদস্য (কম্পিউটার, মোবাইল, আইএসপি, আউট সোর্সসিং ফার্ম) মতামত ও সম্মতিতে এই গুরুত্বপূর্ণ কমিটি গঠিত হয়।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৫,২০২৩//