নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ নভেম্বর ২০২১ ইং তারিখ ০৪:২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ত্রিমোহনী সমবায় মার্কেটের সামনে ”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ৩৯ (উনচল্লিশ) পিছ, যাহার আনুমানিক মূল্য- ৯,৭৫০/-(নয় হাজার সাতশত পঞ্চাশ) টাকা সহ ০১ জন আসামী মোঃ মিজানুর রহমান @ মিজান (৪৫), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং-বারখাদা, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Print Date & Time : 12 November 2026 Thursday 4:05 am