নিজস্ব প্রতিবেদক ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৯ ডিসেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক দুপুর ০৩:২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন রায়টা রোডস্থ পুরাতন লসিমন স্টান্ড বিকাশ লাইট হাউজ এর দোকানের সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ৩৬০ (তিনশত ষাট) পিছ, যাহার আনুমানিক মূল্য- ৯০,০০০/- (নব্বই হাজার ) টাকা, মোবাইল ফোন-০১ টি, সীম-০১ টি সহ ০১ জন আসামী মোঃ রাজ্জাক @ রাজা (৫০), পিতা- মৃত আঃ জলিল, সাং-ফারাকপুর, থানা-ভেড়ামারা জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। অপরদিকে, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৯ ডিসেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬:২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন নতুন আমদহ গ্রামস্থ মোঃ স্বপন আলী, পিতাঃ মৃত নাসির মন্ডল, সাং- নতুন আমদহ এর নিজ বসত বাড়ীর আঙ্গিনায় ’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ১০৪০ (এক হাজার চল্লিশ) পিছ, যাহার আনুমানিক মূল্য- ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা, মোবাইল ফোন-০১ টি, সীম-০২ টি সহ ০১ জন আসামী মোঃ স্বপন আলী (৫০) পিতাঃ মৃত নাসির মন্ডল, সাং- নতুন আমদহ, থানা-দৌলতপুর জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Print Date & Time : 15 November 2026 Sunday 3:04 pm