Print Date & Time : 15 November 2026 Sunday 5:39 am

কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৮ জুলাই দুপুর ২ টায় কুষ্টিয়া জেলার ইবি থানাধীন বিত্তিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ১৮ জুলাই ২০২৩ ইং তারিখ দুপুর ১৩:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ইবি থানাধীন বিত্তিপাড়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা সহ ০১ জন আসামি মোঃ কালাম মন্ডল (৪০), পিতা-মৃত আতর মন্ডল, সাং-বিত্তিপাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার ইবি থানায় সোপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ জুলাই ২০২৩