নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০১ নভেম্বর ২০২১ ইং তারিখ সময় বিকাল ০৪:৪০ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া) গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল- ০৩ (তিন) বোতল, যাহার আনুমানিক মূল্য ৩,০০০/-(তিন হাজার) টাকা, মোবাইল-০১ টি, সীম-০২ টি, নগদ-১১৬০০/- (এগারো হাজার ছয়শত) টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ নিজাম উদ্দিন @ নিজাম (৩৫), পিতা-মৃত লোকমান মন্ডল ২। হুমায়ন কবির (২৪), পিতা- গাফফার বেপারী, উভয় সাং-মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Print Date & Time : 17 November 2026 Tuesday 6:45 pm