Print Date & Time : 15 November 2026 Sunday 10:56 am

কুষ্টিয়ায় ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৯ অক্টোবর ২০২১ ইং তারিখ সময় রাত ০৯:৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন জগতি (শাহপাড়া) ও বড়িয়া গ্রামে দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল- ১৭ (সতেরো) বোতল, যাহার আনুমানিক মূল্য ১৭,০০০/-(সতেরো হাজার) টাকা, নগদ-১৮০০/- (এক হাজার আটশত) টাকা সহ ০২ জন আসামী ১। মোছাঃ ফাহিমা (৩৫), স্বামী- মৃত হালিম, সাং- বড়িয়া ২। কাজী আমিরুল ইসলাম (৪৫), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-জগতি (শাহপাড়া), উভয় থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।