Print Date & Time : 12 November 2026 Thursday 10:04 am

কুষ্টিয়ায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।আজ ১২ মার্চ শনিবার সকালে মিরপুরের প্রাণকেন্দ্রে সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।মাদরাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়াদ্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক, সাবেক সহকারী কমান্ডার জলিলুর রহমান, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম শহিদ। আলোচক ছিলেন চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, পৌর কাউন্সিলর আলম হোসেন মন্ডল, মাদরাসার গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন। মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক আলম আলীর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওহাব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নার্গিস আখতার প্রমুখ। এ সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ অতিথিদেরকে মাদরাসার পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

দৈনিক দেশতথ্য//এল//