নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ৩০ জুন ২০২১ ইং তারিখ সময় ০৯.০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ বড় স্টেশন রোড (কবি আজিজুর রহমান সড়ক) সংলগ্ন জনৈক মোঃ আব্দুল হান্নান এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা-০১ (এক) কেজি। যাহার মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা ও মোবাইল ফোন-০১ টি, সীমকার্ড-০১ টি, নগদ -১১৭ টাকা সহ ০১ জন আসামী মোঃ সোনাই প্রামানিক (৩৮), পিতা-মৃত ইরাদ আলী প্রামানিক, সাং-বাগশী সাতপাকিয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া ’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Print Date & Time : 19 November 2026 Thursday 8:05 am