নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৩ জুলাই ২০২১ ইং তারিখ সময় ১৯.৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া সদর পৌরসভাস্থ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এর সামনে পাকা রস্তার উপর ’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পেথিডিন ইঞ্জেকশন-২৭ পিচ। যাহার মূল্য অনুমান ২,৭০০/- (দুই হাজার সাতশত ) টাকা ও মোবাইল ফোন-০২ টি, সীমকার্ড-০৪ টি, নগদ-২৭১৭/-টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ শাহাদাৎ হোসেন (৫২) পিতা-মৃত-আব্দুল জলিল হাওলাদার, সাং-বেতকা, থানা- কাউখালী, জেলা- পিরোজপুর, বর্তমান সাং- কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের সামনে ঈদগাঁপাড়া জনৈক আব্দুস সাত্তার এর বাড়ীর ভাড়াটিয়া , ২। আসামী মোঃ মিরাজ আলী (৩৮), পিতা-মৃত তফেল উদ্দিন শেখ, সাং-খররা, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়াদ্বয় কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Print Date & Time : 18 November 2026 Wednesday 10:39 pm