নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৯ আগস্ট ২০২১ ইং তারিখ সময় দুপুর ১৩.২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কসবা সাকিনস্থ শিলাইদহ পদ্মা ঘাটের পাশের্^ জনৈক জনি এর জিহাদ স্টোর এর সামনে কাঁচা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হেরোইন-১২ গ্রাম, যার মূল্য আনুমানিক ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা, মোবাইল ফোন-০৩ টি, সীমকার্ড-০২ টি,নগদ-৯২০/- টাকা এবং ০১ টি মোটর সাইকেল সহ ০২ জন আসামী ১। মোঃ রাজু আহমেদ রানা (২৯), পিতা-মোঃ হায়দার আলী, সাং- কোর্টপাড়া কলেজ মোড়, ২। মোঃ ইমরান শাহ রতন (৩০), সাং-নারিকেল তলা কোর্টপাড়া, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Print Date & Time : 17 November 2026 Tuesday 10:04 am