Print Date & Time : 19 November 2026 Thursday 4:42 am

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৭ জুলাই ২০২১ ইং তারিখ সময় ২২.১০ ঘটিকার সময় , ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেউড়িয়া মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আক্তার মাহমুদ মন্ডল এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হেরোইন-০১ গ্রাম। যাহার মূল্য অনুমান ৪,০০০/- (চার হাজার ) টাকা ও মোবাইল ফোন-০১ টি, সীমকার্ড-০১ টি সহ ০১ জন আসামী মোঃ ইমন (২৩), পিতা-মৃত আনতাল হক, সাং-হরিপুর বোয়ালদাহ মোড়, থানা-সদর, বর্তমান সাং- ছেউড়িয়া মন্ডলপাড়া সিরাজুল মন্ডল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।