Print Date & Time : 19 November 2026 Thursday 6:39 am

কুষ্টিয়ায় ১জন মদ ব্যাবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাই মদ সহ ০১ জন গ্রেফতার করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১ টায় কুষ্টিয়ার সদর থানাধীন মিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ দুপুর ১২:৫৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মিলপাড়া এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯ লিটার চোলাই মদ, যাহার আনুমানিক মূল্য ৯,৫০০/- (নয় হাজার পাঁচশত) টাকা সহ ০১ জন আসামি মোঃ জীবন শেখ(২৭), পিতা-মোঃ মধু শেখ, সাং-চৌড়হাস ফুলতলা, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ ফেব্রুয়ারি ২০২৩