Print Date & Time : 18 November 2026 Wednesday 7:07 am

কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শাহীন আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধি : ‘গতিসীমা মেনে চলি,সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে দিনটি উপলক্ষে বেলুন উড়িয়ে দিবসের সুচনা
করেন প্রধান অতিথি কুড়িগ্রামের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: জিলুফা সুলতানা। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরম্নল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, বিআরটিএ এর সহকারি পরিচালক এ এস এম কামরম্নল হাসান, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সারওয়ার, নিরাপদ সড়ক চাই এর কুড়িগ্রাম সভাপতি
মকবুল হোসেন, মোটর মালিক ও বিভিন্ন যানবাহণ মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।