Print Date & Time : 18 November 2026 Wednesday 11:36 am

কুড়িগ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরে সহায়তা প্রদান

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরেও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।পরে বৃহস্পতিবার দুপুরে উলিপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবার ও ৪টি মন্দির সংস্কারে ১লাখ ৩৪ হাজার টাকার চেক বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ।
এছাড়াও মন্দিরগুলো পুণঃনির্মাণের জন্য প্রত্যেককে ২লাখ টাকা করে প্রদানের ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলী। বৃহস্পতিবার এ চেক বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক এম এ মতিন এমপি, জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদ হাসান লোবান, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাল্‌গুনী তরফদার, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু,উলিপুর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, আওয়ামীলীগ নেতা সৌমেন্দ্রনাথ পান্ডে গবাসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।