Print Date & Time : 12 November 2026 Thursday 6:03 am

কোটালীপাড়ায় অন্নপ্রাশন উৎসব অনুষ্ঠিত

​কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ছোট্ট সোনামণি রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন (মুখে প্রসাদ) উৎসব।

মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াভাঙ্গা দে-বাড়ি গোবিন্দ মন্দির অঙ্গণে এই শুভক্ষণকে পবিত্র ও মঙ্গলময় করে তুলতে অন্নপ্রাশন উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে ভাগবত পাঠের আয়োজন করা হয়।

​রুদ্রিকার পিতা ব্যবসায়ী রাজীব দে জানান, রুদ্রিকা দে রিংকির অন্নপ্রাশন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
অনুষ্ঠানমালার মূল আকর্ষণ ছিল পবিত্র ভাগবত পাঠ, যা বিশ্বশান্তি এবং ছোট্ট রুদ্রিকার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নিবেদন করা হয়।
অনুষ্ঠানে ভাগবত পাঠ করেন খ্যাতিমান ভাগবত পাঠক দাস অনু দাস গৌড় গোবিন্দ দাস।
​ভাগবত পাঠ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীসহ ভাগবতীয় ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় বৈদিক মন্ত্র উচ্চারণ এবং ভাগবত পাঠের মধ্য দিয়ে পুরো বাড়ি এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
পাঠ শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
​পরিবারের পক্ষ থেকে এই শুভদিনে সকলের কাছে ছোট্ট রুদ্রিকা দে রিংকির জন্য আশীর্বাদ কামনা করা হয়েছে, যেন সে ভবিষ্যতে একজন গুণবতী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //