Print Date & Time : 15 November 2026 Sunday 1:36 pm

কোটালীপাড়ায় তথ্য আপার উঠান বৈঠক

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) গ্রাম পর্যায়ে নারীদের সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় কোটালীপাড়া তথ্য কেন্দ্রের আয়োজনে কান্দি ইউনিয়নের তারাকান্দর গ্রাামের রায়বাড়ি এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবারপরিকল্পনা অফিসার তানজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে তথ্য সেবা কর্মকর্তা ইন্দ্রাণী তিথী বাকচী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো: বায়েজীদ হোসেন, তথ্যসেবা সহকারী মনি খানম, আমেনা খানম সহ প্রমূখ বক্তব্য রাখেন।

উঠান বৈঠকে বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা’র তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের ( ২য় পর্যায়) গ্রাম পর্যায় ৫০ জন নারী অংশগ্রহণ করে।

এম/দৈনিক দেশতথ্য//